শিরোনাম

‘বিএনপি-জামায়াতের ছাতার নিচেই জঙ্গি আস্তানা’

নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি জামায়াতের ছাতার নিচেই জঙ্গি আস্তানা। ২১ আগস্টে শেখ হাসিনার হত্যা প্রচেষ্টাকারী খুনি এবং জঙ্গিদের পক্ষে যারা ওকালিতি করে, এদের পৃষ্ঠপোষক, আশ্রয়দাতারা এবং তাদের রাজনৈতিক বন্ধুরা গুপ্ত হত্যার অপরাজনীতিরসিঙ্গে জড়িত। শেখ হাসিনার সরকার বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি বাতিল করে আইনের শাসন বাস্তবায়নের জন্য সকল অপরাধীদের আইনের আওতায় আনছে। জঙ্গিদের সঙ্গে নিজেদের সর্ম্পক আড়াল করতে বিএনপি এসব অপ্রচার চালাচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টার সময় কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতকর্মীদের সঙ্গে এক মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যে ব্লগার, লেখক ও প্রকাশক হত্যাকাণ্ড এবং কলাবাগানের ও রাজশাহীর হত্যসহ সকল হত্যাকাণ্ডের তদন্ত করছে। এ ক্ষেত্রে খুনিদের একচুল ছাড় দেয়া হবে না। তিনি দাবি করেন, বেশিরভাগ মামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

তথ্যমন্ত্রী বলেন, সরকার জঙ্গি এবং গুপ্ত হত্যাকারীদের ব্যাপারে উদাসীন, এই কথা সত্যি নয়। সরকার এত কঠোর যে তারা পিছু হঠতে বাধ্য হয়েছে। সরকার সারাদেশে মানুষের জানমালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে।

মন্ত্রী আরো বলেন, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে একটি মহল ছিটেফোটা গুপ্তহত্যা ও অতর্কিত হামলার ঘটনা ঘটাচ্ছে। বিএনপি জামায়াতের ছাতার তলেই এদের আস্তানা।

ইনু বলেন, বেগম খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী জঙ্গিদের সঙ্গে সর্ম্পক ছেদ না করা পর্যন্ত গুপ্ত হত্যার সঙ্গে তাদের সম্পর্ক সন্দেহের চোখে দেখবো।

এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

basic-bank

Be the first to comment on "‘বিএনপি-জামায়াতের ছাতার নিচেই জঙ্গি আস্তানা’"

Leave a comment

Your email address will not be published.


*