নিউজ ডেস্ক : বহুল আলোচিত ৫ জানুয়ারির নির্বাচন বন্ধে বিএনপি-জামায়াতের আন্দোলনে সৃষ্ট নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচনের তৃতীয় বছরে এসে দুই দিনব্যাপী এ আয়োজন করছে দলটির প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ।
আজ রবিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের খণ্ডচিত্র প্রদর্শন করা হবে ১৬ ও ১৭ জানুয়ারি। রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এর আয়োজন করা হবে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১০টায় একই স্থানে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য এইচ টি ইমাম।

Be the first to comment on "বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রদর্শনী করবে আওয়ামী লীগ"