নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এ জানাজা সম্পন্ন হয়।
জানাজায় বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, ড. কামাল হোসেনসহ সিনিয়র আইনজীবীরা অংশ নেন।
মোহাম্মদ বজলুর রহমানের পারিবারিক সুত্র জানায়, জানাজা শেষে মরহুমের লাশ চাঁপাইনবাবগঞ্জে নেওয়া হবে। সেখানে কোলঘাট জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান রবিবার সন্ধ্যা সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Be the first to comment on "বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের জানাজা সম্পন্ন"