শিরোনাম

বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আগের তুলনায় কম : সিইসি

নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক ভোটারের ভোট দানের মধ্যদিয়ে আজ (শনিবার) ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ৬১৪টি কেন্দ্রের ভোট হয়েছে। তৃতীয় পর্যায়ে নির্বাচনের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে আগের তুলনায় তা খুবই কম।

শনিবার দিনভর ভোটগ্রহণ শেষে বিকেল পৌনে পাঁচটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে প্রেস বিফ্রিং এ কথা বলেন তিনি। এসময় অন্যান্য নির্বাচন কমিশানারসহ নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি বলেন, তৃতীয় ধাপের  ৬ হাজার ৭৫ টি ভোট কেন্দ্রের মধ্যে বিধিবর্হিভূত হওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। এর আগে ১ম ধাপে ৬৫ ও দ্বিতীয় ধাপে ৩৭টি ভোট কেন্দ্র বন্ধ করা হয়েছিল।

basic-bank

Be the first to comment on "বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তবে আগের তুলনায় কম : সিইসি"

Leave a comment

Your email address will not be published.


*