শিরোনাম

বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ফোন দমদম এয়ারপোর্টে

নিউজ ডেস্ক : লালবাজার, নবান্নের পর এ বার দমদম বিমানবন্দর। সাতসকালে হুমকি ফোন এল বিমান উড়িয়ে দেওয়ার।
পুলিশ সূত্রে খবর, আজ ঙ্গলবার সকাল ৮টা ২০ (বাংলাদেশ সময় সকাল ৮টা ৫০মি:) নাগাদ একটি উড়ো ফোন আসে এয়ার ইন্ডিয়ার চেক ইন কাউন্টারে। এক মহিলা কণ্ঠ জানায়, কলকাতা থেকে গুয়াহাটিগামী এআই ৭২৯ বিমানটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে রাজারহাটের বাসিন্দা বলে দাবি করেন। এই খবর আসার পরই রানওয়ে থেকে আইসোলেশন বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয় বিমানটিকে। তল্লাশি শুরু হয়। নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয় বিমানবন্দর চত্বরে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "বিমান উড়িয়ে দেওয়ার হুমকি ফোন দমদম এয়ারপোর্টে"

Leave a comment

Your email address will not be published.


*