শিরোনাম

বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না ॥ জয়

নিউজ ডেস্ক : রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই আওয়ামী লীগ সরকার অপরাধীদের শাস্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুকে এক স্টেটাসে তিনি এ মন্তব্য করেন।

স্টেটাসে জয় লিখেছেন, ‘বদরুলকে ঘটনা ঘটার সাথে সাথেই গ্রেপ্তার করা হয়েছিল। আমাদের আওয়ামী লীগ সরকার ধারাবাহিকভাবে অপরাধীদের রাজনৈতিক দৃষ্টিকোণ বিবেচনা না করেই শাস্তি দিয়েছে। বিশ্বজিৎ থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না। এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য থেকে শুরু করে তাদের সন্তানাদিও গ্রেপ্তার এড়াতে পারেনি। বাংলাদেশে অন্য কোনো সরকার এমন কাজ করে দেখাতে পারেনি।

কেউ কেউ এমন নোংরা ছড়ায় যে আমরা শুধুমাত্র আওয়ামী লীগের বিরোধিতাকারীদের গ্রেপ্তার করে আসছি। এটি মিথ্যা প্রচারণার আরেকটি প্রচেষ্টা মাত্র। আমরা শুধুমাত্র অপরাধীদেরই গ্রেপ্তার করি যারা মানুষের ওপর আক্রমণ করে; যারা মানুষ পুড়িয়ে মারে; যারা হত্যা প্লটে জড়িত কিংবা যারা সামরিক অভ্যুত্থান জড়িত।

এটা হচ্ছে তাই, যা করা উচিত। আমাদের আইন মেনে চলা একটি জাতি হিসেবে পরিণত হওয়া উচিত। কেউই আইনের ঊর্ধ্বে না; সে যেই হোক- ক্ষমতাসীন দলের কোনো সদস্য; বিরোধী দলের কোনো সদস্য, সুশীল সমাজ, সাংবাদিক কিংবা ব্যবসায়ী।’

এ ছাড়া তিনি স্টেটাসে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের সংবাদ শেয়ার করেন। যার শিরোনাম ‘কোনো অপরাধীকে প্রশ্রয় দিচ্ছি না : হাসিনা’।

basic-bank

Be the first to comment on "বিশ্বজিত থেকে খাদিজার আক্রমণকারী কেউই রক্ষা পাবে না ॥ জয়"

Leave a comment

Your email address will not be published.


*