শিরোনাম

বিশ্বের বৃহত্তম প্রমোদতরীতে দুর্ঘটনায় হতাহত ৫

নিউজ ডেস্ক : বিশ্বের বৃহত্তম প্রমোদতরী ‘হারমনি অব দ্য সিস’-এ এক দুর্ঘটনায় ক্রুইজ লাইনারটির এক নাবিক নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

ইতালির মার্সেই বন্দরে নোঙ্গর করা লাইনারটিতে মঙ্গলবার নিরাপত্তা প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

লাইনারটির পঞ্চম তলার ডেক থেকে একটি লাইফবোট বিচ্ছিন্ন হয়ে ১০ মিটার (৩৩ ফুট) নিচে পানিতে পড়ে যায়। এতে ৪২ বছর বয়সী ওই ফিলিপিনো নাবিকের মৃত্যু হয়। তিনিসহ লাইফবোটটিতে পাঁচজন ক্রু সদস্য ছিলেন।

আহত চারজনের মধ্যে হাসপাতালে ভর্তি করা দুজনের অবস্থা আশঙ্কাজনক। এই চারজনের মধ্যে তিনজন ফিলিপিনো ও অপরজন ভারতীয়।

৩৬২ মিটার দীর্ঘ ‘হারমনি অব দ্য সিস’ চারটি ফুটবল মাঠের সমান। এ জাহাজটিতে একসঙ্গে আট হাজার যাত্রী ও ক্রু সদস্য অবস্থান করতে পারে।

২৫ তলা ভবনের চেয়ে উঁচু এই লাইনারটি চলতি বছরের মে থেকে কার্যক্রম শুরু করে। জাহাজটিতে ২০টি রেঁস্তোরা, ২৩টি সুইমিংপুল, একটি নাট্যশালা ও একটি ক্যাসিনো আছে।

 

basic-bank

Be the first to comment on "বিশ্বের বৃহত্তম প্রমোদতরীতে দুর্ঘটনায় হতাহত ৫"

Leave a comment

Your email address will not be published.


*