শিরোনাম

বীমা কর্পোরেশনের ২৫০ জনের স্থায়ী নিয়োগের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক : সাধারণ বীমা কর্পোরেশনের ২৫০ জন কর্মচারীকে স্থায়ী নিয়োগ দেয়ার আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে বীমার কর্পোরেশনের পক্ষে করা আবেদন খারিজ করে রবিবার এই রায় দেন। এদিন হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। আদালতে কর্মচারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফারুক আলমগীর চৌধুরী ও সুলতানা ফৌজি আসলাম। রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী। জানা যায়, ২০১১ সালে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া নুরুন নাহার ও এম এম আলমসহ ২৫০ জন স্থায়ী নিয়োগের দাবিতে ঢাকার শ্রম আদালতে মামলা করেন।

basic-bank

Be the first to comment on "বীমা কর্পোরেশনের ২৫০ জনের স্থায়ী নিয়োগের রায় বহাল"

Leave a comment

Your email address will not be published.


*