শিরোনাম

ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিতাদেশ বাড়লো

নিউজ ডেস্ক: জঙ্গি সংগঠন ‘হামজা ব্রিগেড’কে  অর্থ যোগান দেয়ার অভিযোগে সন্ত্রাস দমন আইনে করা মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানার হাই কোর্টের দেয়া জামিন আদেশ আগামী ৫ জুন পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এবার নিয়ে তৃতীয় বারের মতো আপিল বিভাগ তার জামিন স্থগিতের মেয়াদ সময় বৃদ্ধি পেল।

বুধবার প্রধান বিচারপতির সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে শকিলার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সগীর হোসেন লিয়ন।

এর আগে গত ২৭ মার্চ তার জামিন স্থগিতাদেশ বাড়ানো হয়। তার আগে ২৩ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলাকে হাইকোর্টের দেয়া জামিন ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন। এর আগেও ২০ মার্চ তা স্থগিতের মেয়াদ ২৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। ওই দিন বিষয়টি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।

এর আগে ২২ ফেব্রুয়ারি ব্যারিস্টার শাকিলা ফারজানাকে অন্তবর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পরে জামিন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ। গত ২২ ফেব্রুয়ারি শাকিলাকে দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।

এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেন।

হামজা ব্রিগেড নামের একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে ২০১৫ সালের ১৮ আগস্ট রাতে ঢাকার ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে শাকিলা ফারজানাকে গ্রেফতার করে র্যাব। পরে বাঁশখালী ও হাটহাজারীতে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

সন্ত্রাস দমন আইনে হাটহাজারী থানায় ও বাঁশখালী থানায় দায়ের করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বর জামিন পেয়ে মুক্তি পান। অপরদিকে দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়।

basic-bank

Be the first to comment on "ব্যারিস্টার শাকিলার জামিন স্থগিতাদেশ বাড়লো"

Leave a comment

Your email address will not be published.


*