শিরোনাম

ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর দিতেই হবে

নিজস্ব প্রতিবেদক : দেশের বৃহত্তম উন্নয়ন সংস্থা ব্র্যাককে আয়কর হিসেবে ৪০৪ কোটি টাকা পরিশোধ করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। এ–সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে ট্যাক্স আপীল ট্রাইব্যুনালের রায় বহাল রেখেছেন আপীল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বিভাগের বেঞ্চ আজ বুধবার এ রায় দেন।

প্রায় ১১টি অর্থবছরে ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা আয়কর পরিশোধের জন্য ব্র্যাককে নির্দেশ দিয়েছিলেন ট্যাক্স আপীল ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ব্র্যাক হাইকোর্টে আপীল করে। হাইকোর্ট ট্যাক্স ট্রাইব্যুনালের রায় বাতিল করে দেন। তবে ঢাকার কর কমিশনার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপীল বিভাগে আপীল করেন। আজ সর্বোচ্চ আদালত কর কমিশনারের আপীল মঞ্জুর করে রায় দেন। যার ফলে এখন ব্র্যাককে এই আয়কর পরিশোধ করতেই হবে।

basic-bank

Be the first to comment on "ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর দিতেই হবে"

Leave a comment

Your email address will not be published.


*