শিরোনাম

ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।

বিবিসি বলছে, শুক্রবার এই ভূমিকম্পটি হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, মালেকুলা দ্বীপের অল্প সংখ্যক মানুষ অধ্যুষিত নরসাপের এক কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে ইফাতে দ্বীপের ২৭ দশমিক ২ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পনের উৎপত্তি।

ইফাতে দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট ভিলা থেকে ২০৮ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থিত।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’র কাছে ভানুয়াতুর অবস্থান। সেখানে প্রায়ই ভূমিকম্প হয়।

basic-bank

Be the first to comment on "ভানুয়াতুতে ৭ মাত্রার ভূমিকম্প"

Leave a comment

Your email address will not be published.


*