নিউজ ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয় সন্ত্রাসীকে আটক করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। জানা যায়, কেরালায় কান্নুর ও কজিখোদ জেলা থেকে এই ছয় সন্ত্রাসীকে আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, আটককৃতদের কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইসসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।
সূত্রে আরো বলা হয়েছে, কেরালা ও তামিলনাড়ুর কয়েকজন সন্ত্রাসী দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ স্থানে হামলার পরিকল্পনা করছিল, এমন তথ্যের ভিত্তিতে এই ছয় সন্ত্রাসীকে আটক করা হয়।
ভারতের কেরালায় ছয় সন্ত্রাসী আটক

Be the first to comment on "ভারতের কেরালায় ছয় সন্ত্রাসী আটক"