শিরোনাম

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : ভারতের পররাষ্ট্রসচিব ড. এস জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন। বুধবার  বেলা ৪টা ২০ মিনিটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে স্বাগত জানান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক নয়াদিল্লী সফর করেছেন। ফিরতি হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফরে এসেছেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশের পররাষ্ট্রসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক হবে।

basic-bank

Be the first to comment on "ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায়"

Leave a comment

Your email address will not be published.


*