শিরোনাম

ভারতের বোঝা উচিত যে পাকিস্তান ভুটান নয় : পারভেজ মোশাররফ

নিউজ ডেস্ক : ভারত-পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা নিয়ে অবসরপ্রাপ্ত সেনাপ্রধান ও প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ বলেছেন, ভারতের বোঝা উচিত যে পাকিস্তান ভুটান নয়।

অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) চেয়ারম্যান পারভেজ মোশাররফ দলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের সঙ্গে টেলিফোনে দেয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, শুধু হুমকি দেয়ার ক্ষেত্রে ভারত খুব ভাল। কিন্তু যদি পাকিস্তানি সেনাবাহিনী তাদের সেই হুমকির জবাব দেয়ার সিদ্ধান্ত নেয় তাহলে বাস্তব ক্ষেত্রে তা হতে পারে সুদূর প্রসারী। টেলিফোনে দেয়া ওই বক্তব্যে তিনি ভারতের মনোভাবের তীব্র সমালোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমলোচনা করেন।

পারভেজ মোশাররফ বলেন, নরেন্দ্র মোদি তার নিজ দেশের ভেতরেই সংখ্যালঘুদের কাছে শত্রুতে পরিণত হয়েছেন। ভারতের বোঝা উচিত যে পাকিস্তান ভুটান নয়। যখনই ভারতের ভিতরে কোনো হামলা হয় তখনই প্রতিবারই পাকিস্তানকে দায়ী করার একটি স্বভাব দাঁড়িয়ে গেছে ভারতের।এ সময় পারভেজ মোশাররফ তার দেশের সরকারেরও সমালোচনা করেন।

তিনি বলেন, পাকিস্তান সরকারের ভুল নীতির কারণে আন্তর্জাতিকভাবে নিঃসঙ্গ হয়ে পড়েছে পাকিস্তান। সরকার ৩৫০০ কোটি ডলার ঋণ নিয়েছে। কিন্তু সেই অর্থ দিয়ে একটিও মেগাপ্রকল্প বাস্তবায়ন করেনি। সরকারের দুর্নীতির কারণে জনগণ দুর্ভোগ পোহাচ্ছে।

পারভেজ মোশাররফ বলেন, তিনি পাকিস্তানে ফিরতে চান। তার ভাষায়, আমার মেরুদণ্ডে সমস্যা রয়েছে। এখনো চিকিৎসা করাচ্ছি। এখন পাকিস্তানে ফিরলে তাতে কোনো কাজ করতে পারবো না। কারণ, আমি এখনো মুক্তভাবে, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি না।

সূত্র: দ্যা ইকোনমিকস টাইমস

basic-bank

Be the first to comment on "ভারতের বোঝা উচিত যে পাকিস্তান ভুটান নয় : পারভেজ মোশাররফ"

Leave a comment

Your email address will not be published.


*