শিরোনাম

ভালুকায় ওসির অপসারণের দাবীতে স্বারকলিপি প্রদান

নিউজ ডেস্ক : দৈনিক জনতা ভালুকা প্রতিনিধি তমালকান্তি সরকার ও তার পরিবারের অন্যান্যদের জড়িয়ে থানায় একাধিক জিডি ও ষড়যন্ত্র মুলক মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি করার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে ভালুকা প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। পরে একই ঘটনায় ওসি প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক ও জেলা আইন শৃংঙ্খলা কমিটির সভাপতি ময়মনসিংহের বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়েছে।

ভালুকা প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ মালেক খান উজ্জলের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, আব্দুল আউয়াল ঢালী, নুরুল ইসলাম ও কামরুল হাসান পাঠান কামাল, মাইন উদ্দিন, আতাউর রহমান তরফদার, মোখলেছুর রহমান মনির, শাহ মো: হাছান আলী, বীরেন রায়, আসাদুজ্জামান, হাদিকুর রহমান হাদিস, মোবশ্যারুল ইসলাম সবুজ, আব্দুল ওয়াদুদ মিয়া, আলী আকবর সাজু, রফিকুল ইসলাম হিরন, আব্দুস ছামাদ মিয়া, রতন রায়, তমাল কান্তি সরকার, ফিরোজ খান, আসাদুজ্জামান সুমন, রফিকুল ইসলাম রফিক, রফিকুল ইসলাম, কামরুল আরেফিন, জাহিদুল ইসলাম খান, খলিলুর রহমান, সফিকুল ইসলাম সবুজ, প্রমূখ।

উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সুরেশ রবিদাস এর স্ত্রী রীতা রানী দাস বাদী হয়ে, তমাল কান্তি সরকার ও তার পরিবাবের অন্যান্য সদস্যদের জড়িয়ে, ভাংচুর, লুটপাট, মারধরের মিথ্যা অভিযোগ করে আদালতে একটি মামলা দায়ের করলে, বিষয়টি তদন্তের জন্য বিজ্ঞ আদালত ভালুকা মডেল থানায় প্রেরণ করেন। বাদীর দায়েরকৃত অভিযোগের উল্লেখিত ছয় স্বাক্ষীর চারজন ঘটনাটি সম্পুর্ন মিথ্যে উল্লেখ করে বিবাদীগনের স্বপক্ষে এফিডেভিট করে দিলেও ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন-অর-রশিদ ঘটনাটি সত্য মর্মে বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করেন।

 

 

basic-bank

Be the first to comment on "ভালুকায় ওসির অপসারণের দাবীতে স্বারকলিপি প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*