শিরোনাম

ভোটগ্রহণ শেষ চলছে গণনা

নিউজ ডেস্ক: বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ৭০৩ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এখন কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদের ভোট গণনা চলছে।

নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া তথ্য অনুযায়ী, চতুর্থ ধাপে ৪৬ জেলার ৮৮ উপজেলার ৭০৩ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। তবে ৩৫ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হয় ৬৬৮ ইউপিতে।

নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ২৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে ২৪ হাজার ১৮৭ জন এবং নারী সদস্য পদে ৭ হাজার ১৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে ২২৭ জন প্রার্থী এবং নারী সদস্য পদে ৯৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ৬ হাজার ৭২৭টি ভোটকেন্দ্রে প্রায় সোয়া কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

নির্বাচনী অনিয়মের কারণে অন্তত ১৬টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া সহিংসতায় অন্তত ১ জন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন।

basic-bank

Be the first to comment on "ভোটগ্রহণ শেষ চলছে গণনা"

Leave a comment

Your email address will not be published.


*