নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বার একাডেমি কেন্দ্রে ভোট দিতে আসেন নারায়ণগঞ্জ ৪ আসনের এই সাংসদ।
তার সঙ্গে বিপুলসংখ্যক নেতাকর্মী ভোটকেন্দ্রে আসেন। ভোট দেওয়া শেষে তিনি বলেন, আর মাত্র ১ ঘণ্টা পর ভোটগ্রহণ শেষ হবে। ফলাফল আশানুরুপই হবে।
এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের ফল কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আমরা এই নির্বাচনকে একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে। আমেরিকার নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছে, আশা করি এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন উঠবে না।

Be the first to comment on "ভোট দিলেন শামীম ওসমান"