নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিন্থিত সিদ্ধিরগঞ্জ থানাধীন ওয়ার্ড নম্বর-১ এর ২ নং কেন্দ্রের মিজমিজি পাইলদি রেকমত আলী উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ড নম্বর-৬ এর নূরে মদিনা দাখিল মাদ্রাসায় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভীর পক্ষের কোন এজেন্ট নেই। সরেজমিনে দেখা গেছে, মিজমিজি পাইলদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ ও ৭ নম্বর বুথে নৌকা প্রতীকের কোন এজেন্ট নেই।
সুষ্ঠু পরিবেশে নির্বাচন চলমান থাকলেও কেন এই দুই বুথে নৌকা প্রতিকের এজেন্ট নেই। এ বিষয়ে মিজমিজি পাইলদি রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার হাবিবুর রহমান দাবি করেন নৌকা প্রতীকের এজেন্ট রয়েছে। এ সময় নৌকা প্রতীক গলার ঝোলানো কার্ডধারী একজনকে সামনে এনে বলেন দেখেন তিনি রয়েছেন।
নৌকা প্রতীক গলায় ঝোলানো আলী আজগর বলেন, এজেন্ট দিয়েছিলাম। এখন আছে কিনা জানি না। আমি খোজ নিচ্ছি। তবে এ বিষয়ে উপস্থিত নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কর্মকর্তা কোন মন্তব্য করেননি। তারা পরিচয় গোপন রেখে জানান, এটা আমাদের দেখার বিষয় নয় । এ বিষয় দেখবেন প্রিজাইডিং অফিসার। আমরা নিরপত্তার বিষয় দেখবো।

Be the first to comment on "দুই বুথে নৌকার এজেন্ট নেই"