শিরোনাম

মদ নিষিদ্ধ করা নিয়ে বিহারে আদালত-সরকার মুখোমুখি

নিউজ ডেস্ক : ভারতের বিহার রাজ্যে মদ বিক্রি ও পানের ওপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে গত দুই দিনে আদালত ও সরকারের লড়াই শুরু হয়েছে। বিহারের হাইকোর্ট দুই দিন আগে উত্তরাঞ্চলীয় এ রাজ্যটিতে মদ বিক্রি ও পানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। এর পর রাজ্যটির সরকার বলছে, তারা একটি নতুন এবং আরো কঠোর অ্যালকোহল-বিরোধী আইন করছে- যা অবিলম্বে কার্যকর হবে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেছেন, তিনি এই নিষেধাজ্ঞার মাধ্যমে সমাজের কল্যাণ করবেন। এই আইনে কোনো বাড়িতে মদ পাওয়া গেলে সে বাড়ির সকল প্রাপ্তবয়স্ক বাসিন্দার গ্রেপ্তার ও বর্ধিত মেয়াদের জেল হবে। তবে মদ উৎপাদনকারী কম্পানির একজন আইনজীবী বলেছেন, তার ধারণা এই নতুন নিষেধাজ্ঞাও আদালতে বাতিল হয়ে যাবে।
এর আগে নিষেধাজ্ঞা বাতিল করে উচ্চ আদালতের দেওয়া রায়ে বলা হয়, এটা বেআইনি, বাস্তববর্জিত ও অসাংবিধানিক। গত ৫ এপ্রিল ওই নিষেধাজ্ঞা আরোপের পর বিহারে ১৩ হাজার লোককে গ্রেপ্তার করা হয়। তবে রাজ্যের মহিলারা এর পক্ষে ছিলেন, কারণ তাদের মতে মদ্যপান পরিবারের মধ্যে নির্যাতন এবং দারিদ্র্য বাড়ায়। বিহারে এ বছর আগস্ট মাসে দেশি মদ পান করে ১৩ জনের মৃত্যু হয়।

basic-bank

Be the first to comment on "মদ নিষিদ্ধ করা নিয়ে বিহারে আদালত-সরকার মুখোমুখি"

Leave a comment

Your email address will not be published.


*