শিরোনাম

মাদারীপুরে সেতুর রেলিং ভেঙে বাস খালে নিহত ৮

নিউজ ডেস্ক : মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন, যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব ০২-০৫২৯) সমাদ্দার ব্রিজে ওঠার সঙ্গে-সঙ্গে ব্রেক ফেল করে। এতে চালক বাসের নিয়ন্ত্রন হারিয়ে ফেললে ব্রিজের রেলিং ভেঙ্গে বাসটি নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৫ জন এবং মাদারীপুর সদর হাসাপাতালে নেওয়ার পর ২জন এবং রাজৈর হাসপাতালে ১জন মারা যায়। আহত হয় ৩৫জন। গুরুতর আহত ১৮জনকে ঢাকা, বরিশাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। এছাড়া এলাকাবাসী উদ্ধার কাজে ব্যাপক সহযোগিতা করে।

basic-bank

Be the first to comment on "মাদারীপুরে সেতুর রেলিং ভেঙে বাস খালে নিহত ৮"

Leave a comment

Your email address will not be published.


*