শিরোনাম

মাশরাফির বাবা মা’সহ সকলের সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রলীগের দোয়া অনুষ্ঠান

মাশরাফির বাবা মা’সহ সকলের সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রলীগের দোয়ার অনুষ্ঠান

নিউজ ডেস্ক ॥ বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল ওয়ানডে অধিনায়ক নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্ত্তুজার পিতা গোলাম মর্ত্তুজা স্বপন, মা হামিদা মর্ত্তুজা বলাকা এবং জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মিমসহসহ করোনায় আক্রান্ত সদস্যদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) বাদ জুম্মা নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল জামে মসজিদে জেলা ছাত্রলীগের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মোঃ ছানাউল্লাহ। এসময় মাশরাফির মা বাবাসহ করোনায় আক্রান্ত অন্যান্য সদস্য এবং জেলা ছাত্রলীগের সভাপতিসহ তার পরিবারের সদস্যসহ দেশব্যাপী করোনায় আক্রান্তদের সুস্থ্যতা ও যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে দেয়া করা হয়। অনুষ্ঠানে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিবুজ্জামান পলাশ সহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "মাশরাফির বাবা মা’সহ সকলের সুস্থ্যতা কামনায় জেলা ছাত্রলীগের দোয়া অনুষ্ঠান"

Leave a comment

Your email address will not be published.


*