নিউজ ডেস্ক : চট্টগ্রামে ‘মৃত’ ঘোষণা করা নবজাতকটি আজ বুধবার বেলা দেড়টার দিকে মারা গেছে। নবজাতকটি নগরের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে (নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন ছিল। ম্যাক্স হাসপাতালের মহাব্যবস্থাপক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত জানান, মেয়েটি মারা গেছে।
নগরের সিএসসিআর হাসপাতালে গত সোমবার দিবাগত রাত একটায় রিদোয়ানা কাউসার স্বাভাবিক প্রক্রিয়ায় এক নবজাতকের জন্ম দেন। জন্মের সঙ্গে সঙ্গে নবজাতকটিকে তখন সিএসসিআরের এনআইসিইউতে দেওয়া হয়। সেখান থেকে রাত তিনটার দিকে মৃত ঘোষণা করে নবজাতকটিকে কেবিনে মায়ের কাছে নিয়ে আসা হয়। তার মৃত্যুর সনদও দেওয়া হয়। পরে মা রিদোয়ানা মোড়ানো কাপড় খুলে বাচ্চাটির নড়াচড়া দেখতে পান। পরে তাকে চাইল্ড কেয়ার হাসপাতাল নামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ম্যাক্স হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়।
এদিকে, সিএসসিআর-এ জীবিত শিশুকে মৃত বলে ঘোষণা দিয়ে মৃত্যুসনদ দেওয়ায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা সিভিল সার্জন।

Be the first to comment on "‘মৃত’ ঘোষণা করা সেই নবজাতকটি মারা গেছে"