নিউজ ডেস্ক : মেয়েদের ফুটবলে প্রথমবারের মতো অলিম্পিক সোনার পদক জিতেছে জার্মানি। সুইডেনকে ফাইনালে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্ব র্যাং কিংয়ের দ্বিতীয় স্থানে থাকা জার্মানরা এখন মেয়েদের ফুটবলে বিশ্বকাপ ও অলিম্পিক সোনা জেতা তিনটি দলের একটি হলো।
ব্রাজিলের বিখ্যাত স্টেডিয়াম মারাকানায় শুক্রবার রাতে সোনার পদক নির্ধারণী ম্যাচে তিনটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
এর আগে ২০০০, ২০০৪ ও ২০০৮ সালের অলিম্পিকে টানা তিনটি ব্রোঞ্জ জিতেছিল জার্মানির মেয়েরা।
স্বাগতিক ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে কানাডা।

Be the first to comment on "মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন জার্মানি"