নিউজ ডেস্ক: যশোরের বাঘারপাড়ায় একটি ফিলিং স্টেশনের ভেতরে ম্যানেজারসহ দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাঘারপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহম্মেদ বলছেন, রোববার রাতের কোনো এক সময় যশোর-নড়াইল সড়কের চারাভিটা এলাকায় আবদুল বারী ফিলিং স্টেশনে ওই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন- পাম্পের ব্যবস্থাপক ওবায়দুর রহমান (৩৫) এবং ওই পাম্পের পাশেই এক বাড়ির বাসিন্দা সরকারি এম এম কলেজের অনার্সের ছাত্র লিজন আহমেদ অপু (২২)।
ওসি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে পুলিশ ওই ফিলিং স্টেশনে যায় এবং ম্যানেজারের ঘর বাইরে থেকে তালা দেওয়া অবস্থায় পায়। পরে তালা ভেঙে ভেতরে ওবায়দুর ও অপুর রক্তাক্ত লাশ পায় পুলিশ।
“ওই দুইজনকে প্রায়ই আড্ডা দিতে দেখা যেত বলে স্থানীয়রা জানিয়েছে। এটা টাকা লুট বা ডাকাতির কোনো ঘটনা বলে মনে হচ্ছে না। পূর্ব শত্রুতার কোনো ঘটনা থাকতে পারে।”
ওই ফিলিং স্টেশনের কর্মচারী (নজলম্যান) সিরাজুল ইসলামকে সকাল থেকে পাওয়া যাচ্ছে না বলে জানান ওসি।

Be the first to comment on "যশোরে ফিলিং স্টেশনে জোড়া খুন"