শিরোনাম

যুক্তরাষ্ট্রে মিছিলে গুলিতে নিহত ১, আহত ৬

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যালাবামায় একটি মিছিলে গুলিবর্ষণের ফলে এক ব্যক্তি নিহত ও ছয় জন আহত হয়েছেন। রবিবার বার্মিংহাম পাবলিক হাউজিং প্রকল্পে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্মিংহাম পুলিশের মুখপাত্র সার্জেন্ট ব্রায়ান শেল্টন জানান, গেট সিটি পাবলিক হাউজিং কমিউনিটিতে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত সবাই ছিলেন পথচারী। স্থানীয় লুইস পার্কে একটি শান্তি মিছিল শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যে গুলিবর্ষণ হয়।

তিনি জানান, আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়। রয়টার্সের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা নিশ্চিত করা যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হতাহতের ঘটনা ঘটে। চলতি বছর ১১ জুন দিবাগত রাত ২টার দিকে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে বন্দুকধারীর হামলায় ৪৯ জন নিহত হন। এর আগে গত বছর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান বারনারডিনোতে বন্দুবকধারীদের গুলিতে ১৪ জনের প্রাণহানি ঘটে। সূত্র: রয়টার্স।

 

basic-bank

Be the first to comment on "যুক্তরাষ্ট্রে মিছিলে গুলিতে নিহত ১, আহত ৬"

Leave a comment

Your email address will not be published.


*