শিরোনাম

যৌনচক্র ফাঁস করলেন টিভি অভিনেত্রী

নিউজ ডেস্ক : টেলিভিশনের একজন পরিচিত অভিনেত্রী পায়েল রায়। ফ্ল্যাট খুঁজে দেওয়ার জন্য দালালকে দেওয়া অগ্রিম টাকা উদ্ধার করতে বেহালায় গিয়েছিলেন তিনি। সেখানেই বুধবার সন্ধ্যায় যৌনচক্রের সন্ধান পেলেন টেলিভিশনের এই অভিনেত্রী। এদিন যৌনচক্রের সন্ধান পাওয়ার পরেই পর্ণশ্রী থানায় খবর দেন পায়েল এবং তার প্রেমিক সায়ন দাশগুপ্ত। সায়ন নিজেও একজন টেলিভিশন ধারাবাহিক পরিচালক।
মাসকয়েক আগে ফ্ল্যাট কিনবেন বলে গৌরাঙ্গ সাহারায় নামে এক দালালকে দলিল সংক্রান্ত কাজের জন্য অগ্রিম ১০ হাজার টাকা দেন পায়েল। কিন্তু টাকা হাতে পাওয়ার পরপরই বেপাত্তা হয়ে যায় সে। শেষমেশ কয়েকদিন আগে চেতলার একটি বাড়িতে গৌরাঙ্গের খোঁজ পান পায়েল এবং সায়ন। তাদের জেরার মুখে গৌরাঙ্গ স্বীকার করে যে, ‘ফ্ল্যাট খুঁজে দেওয়ার নাম করে পায়েল ছাড়াও আরও কয়েকজনের কাছ থেকে সে মোটা টাকা নিয়েছে’। কিন্তু টাকা ফেরত চাইলে গৌরাঙ্গ জানায়, ‘সমস্ত টাকা তার প্রেমিকা কেড়ে নিয়েছে’।

গৌরাঙ্গের কাছ থেকে তার প্রেমিকার বাড়ির ঠিকানা নিয়ে এদিন বেহালার ব্রাহ্মসমাজ রোডের বাড়িতে পৌঁছে যান পায়েল এবং সায়ন। সায়ন জানান, ওই ঠিকানায় নির্দিষ্ট বাড়িতে ঢুকে তারা দেখেন, সেখানে যৌনচক্রের আসর চলছে। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পায়েল ফ্ল্যাট কেনার জন্য কয়েকমাস আগে গৌরাঙ্গকে ১০ হাজার টাকা দিয়েছিল। সেই টাকা উদ্ধারে নেমে যে মধুচক্রের খোঁজ পাব, ভাবিনি!’
যেখানে যৌনচক্রের খোঁজ পাওয়া গিয়েছে, সেই বাড়ির বৃদ্ধ মালিক রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে অবসর নেওয়া উচ্চপদস্থ কর্মী। সায়নের অভিযোগ, বাড়ির মালিকের চোখের সামনে তাঁর মেয়ে এবং নাতনিরাই যৌনচক্রটি চালাচ্ছে।
এ ব্যাপারে বাড়িমালিক বলেন, ‘বহুবার আপত্তি জানিয়েছি। কিন্তু তাতে আখেরে কিছুই লাভ হয়নি! উল্টে ওরাই আমার উপর অত্যাচার করেছে দিনের পর দিন। আমাকে মারধর তো করতই! এমনকী, আমার নিয়মিত খাওয়ার ওষুধও লুকিয়ে রাখত ওরা’।

এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সায়নেরা জানতে পারেন, ওই বাড়িটিতে যৌনচক্রের বিষয়টি নতুন কিছু নয়। সায়নের বক্তব্য, এর আগে পুলিশকে বেশ কয়েকবার জানিয়েছেন প্রতিবেশীরা। তাতে লাভ হয়নি। এই প্রসঙ্গে ডিসি (সাউথ-ওয়েস্ট) মিরাজ খালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা বিষয়টা দেখছি। ওদের পরিবারে কিছু সমস্যা রয়েছে। তবে যৌনচক্র সংক্রান্ত প্রামাণ্য কোনও তথ্য এখনও পাইনি’।
সূত্রঃ এবেলা

basic-bank

Be the first to comment on "যৌনচক্র ফাঁস করলেন টিভি অভিনেত্রী"

Leave a comment

Your email address will not be published.


*