নিউজ ডেস্ক : রংপুরে ধারালো অস্ত্র দিয়ে কৃপিয়ে অতুল চন্দ্র নামের (৪৫) পুবালী ব্যাংকের এক নিরাপক্তা কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর নগরের মর্ডান সড়কের লালবাগ মোড়ের অদুরে আশরতপুর বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের কাছে ঘটনাটি ঘটে। নিহত অতুল রংপুর নগরীর আমাশু চিলের ঝাড় এলাকার ডারকাচন্দ্র সরকারের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আজ সোমবার ভোরে পুলিশ দুই যুবককে আটক করেছে। এরা হলো রংপুর নগরের আলমনগর কেবিসি সড়কের মতিউর রহমানের ছেলে সুমন মিয়া (২৪) ও একই এলাকায় নুরু মিয়ার ছেলে জনি(২৩)। এ ঘটনায় হত্যার শিকার অতুলের ছোট ভাই তপন চন্দ্র সরকার বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করেছে বলে জানান ওসি এবি এম জাহিদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, নগরির শাপলা চত্তরে অবস্থিত পুবালী ব্যাংক শাখার এটিএম বুথের নিরাপত্তা প্রহরী অতুল চন্দ্র রায় (৪৫ তার দায়িত্ব শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে ৭/৮ জনের একটি ছিনতাই কারী দল তার পথরোধ করে পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

Be the first to comment on "রংপুরে পুবালী ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হত্যা ॥ আটক দুই"