নিউজ ডেস্ক: রংপুরের পীরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার কান্দি ইউনিয়নের মণিরমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
শুক্রবার সকালে ওই গ্রাম থেকেই তার লাশ উদ্ধার করা হয় বলে পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান। নিহতের স্ত্রী বরাত দিয়ে ওসি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে দুই-তিনজন লোক এসে রাসেলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে রাসেলদের বাড়ি থেকে ৫০০ গজ দূরে তার লাশ পায় পীরগাছা থানা পুলিশ।
ওসি বলেন, “তার মাথা, পেটে, ও কাঁধে ধারোলো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।” নিহতের পরিবার এ ঘটনায় মামলা করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Be the first to comment on "রংপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবক খুন"