শিরোনাম

রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২

নিউজ ডেস্ক : রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে চালকসহ দু’জন মারা গেছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

নিহত ব্যক্তিরা হলেন বাসচালক কুড়িগ্রাম জেলার সুলসার বাজার পাঁচগাছি এলাকার পলাশ ও যাত্রী অনিতা (৩৩)।

শনিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কাউনিয়া বেইলি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকারগামী সাদ্দাম এন্টার প্রাইজের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের একটি দল নিহত ব্যক্তিদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ঘটনাস্থলেই বাসচালক পলাশের মৃত্যু হয়। অন্য আহত যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন, বলেন আবদুল কাদের।

basic-bank

Be the first to comment on "রংপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত ২"

Leave a comment

Your email address will not be published.


*