শিরোনাম

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

নিউজ ডেস্ক : ‘ক্ষুদ্রতম’ মলিকিউলার মেশিন উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে এবছর রসায়নে নোবেল পেলেন যৌথভাবে তিন বিজ্ঞানী। এরা হলেন- জ্যঁ পিয়েরে সোভেজ, স্যার জে. ফ্রেশার স্টুডার্ট ও বার্নার্ড এল ফেরিঙ্গা।

বাংলাদেশ সময় আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে সুইডিশ নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।

দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, মলিকুলার মেশিনস বা আণবিক যন্ত্রের নকশা ও সংশ্লেষে অবদান রাখায় তিন বিজ্ঞানী এই পুরস্কার পাচ্ছেন। এই আণবিক যন্ত্র নিয়ন্ত্রণযোগ্য, ন্যানোমিটার আকৃতির কাঠামো যা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তি ও গতিতে রূপ দিতে পারে। এই পদ্ধতি ব্যবহার করে রসায়নবিদেরা সুইচ থেকে শুরু করে মোটর পর্যন্ত আণবিক যন্ত্র তৈরি করতে পারেন। পুরস্কার হিসেবে এ ৩ বিজ্ঞানী পাচ্ছেন ৮০ লাখ সুইডিশ ক্রোনা।

এ বছর রয়েল সুইডিশ একাডেমির এটি তৃতীয়তম পুরস্কার ঘোষণা। এর আগে চিকিৎসা ও পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার পাওয়া তিন বিজ্ঞানীর জন্মস্থান ক্রমানুসারে, ফ্রান্স, যুক্তরাজ্যে ও নেদারল্যান্ডস।

চিকিৎসাশাস্ত্র, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি, সাহিত্য এবং শান্তিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর এ ৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, আগামী শুক্রবার শান্তি, সোমবার অর্থনীতি এবং সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে আগামী ১৩ অক্টোবর বৃহস্পতিবার।

basic-bank

Be the first to comment on "রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী"

Leave a comment

Your email address will not be published.


*