শিরোনাম

রাজধানীতে অস্ত্রসহ পাঁচ অপহরণকারী আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত মহাখালীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় র‍্যাব-১।

আজ মঙ্গলবার সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ। যাদের আটক করা হয়েছে- চশমা শরিফ, পনির, মোল্লা মাসুম, শাহীন ও রাজু। মোহাম্মদ মাসুদ বলেন, আটকদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে। র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "রাজধানীতে অস্ত্রসহ পাঁচ অপহরণকারী আটক"

Leave a comment

Your email address will not be published.


*