শিরোনাম

রাজধানীতে দুজনের মৃত্যু

নিউজ ডেস্ক:রাজধানীতে পৃথক ঘটনায় সাইদুর রহমান (২৫) ও রুবি আক্তার (২৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।  রাজধানীর কদমতলির জুরাইনে সাইদুর রহমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাইদুরের মা আয়েশা হক জানান, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় জনি ও লিটনসহ ৭/৮ জন বাসা থেকে সাইদুরকে ডেকে নিয়ে যায়। জুরাইন মিষ্টিগলির শিশু কবরস্থানে তাকে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। সাইদুরের মা ও স্বজনেরা তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা করে সাইদুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আয়েশা হক।

তিনি জানান, রোববার সাইদুরের মোবাইল ফোন হারিয়ে গেলে জনি ও লিটনকে সন্দেহ করেন সাইদুর। তাদের কাছ থেকে মোবাইল ফোন ফেরত চান। এতে তারা সাইদুরকে দেখে নেবেন বলে শাসিয়ে যান। এ ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মনে করেন আয়েশা।   সাইদুর জুরাইনের মুরাদপুর হাইস্কুল সড়কের ১০৩ নম্বর বাসায় থাকতেন। তার বাবার নাম এমদাদুল হক।

ঢাকা মেডিক্যাল ক্যাম্প পুলিশের উপপদিরর্শক বাচ্চু মিয়া জানান, সাইদুরের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এদিকে রাজধানীর মগবাজারের মধুবাগে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রুবি আক্তার নামে এক গৃহবধু।

সোমবার রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রুবির ভাই রাজীব জানান, স্বামী-স্ত্রীর কলহের জের ধরে রুবি সোমবার রাত পৌনে ১২টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। পরে তাকে উদ্ধার করে রাত ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রুবি মধুবাগের ৩৫৯/৩ নম্বর বাসায় স্বামী দুর্জয়ের সঙ্গে থাকতেন।

 

basic-bank

Be the first to comment on "রাজধানীতে দুজনের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*