শিরোনাম

রাজশাহীতে জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

নিউজ ডেস্ক : রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজশাহী কোর্ট শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ মানিক খান নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে।

আটক মানিক নওহাটা পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে তাকে আট করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে রাজশাহী জেলা বিএনপির অবস্থান কর্মসূচি শুরু হয়। তবে সকাল সাড়ে ১০টার দিকে সেখানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শাহীন সওকত, জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন তপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে উপস্থিত হতে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এরপর সকাল ১১টার দিকে অবস্থান কর্মসূচির শেষের দিকে পুলিশ ধাওয়া করে। এ সময় বিএনপির নেতাকর্মীরা দৌড়ে কোর্টের মধ্যে ঢুকে পড়েন। এরই মধ্যে পুলিশ নওহাটা পৌর ছাত্রদলের নেতা মানিক খানকে আটক করে।

basic-bank

Be the first to comment on "রাজশাহীতে জেলা বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা"

Leave a comment

Your email address will not be published.


*