শিরোনাম

রাজশাহী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে

নিউজ ডেস্ক : রাজশাহী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, নোয়াখালি, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রাজশাহী বিভাগের বাকি এলাকাগুলোর উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।
গতকাল ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৮৮ শতাংশ। ঢাকায় গতকাল সর্বোচ্চ ও সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে ও কাল ঢাকায় সূর্যোদয় ৫টা ২৫ মিনিটে। পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

basic-bank

Be the first to comment on "রাজশাহী অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে"

Leave a comment

Your email address will not be published.


*