নিউজ ডেস্ক : বাগেরহাটের রামপালে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় মো. আসাদুজ্জামান (৪৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জামায়াত নেতা আসাদুজ্জামান রামপাল উপজেলা জামায়াতের সদস্য ও শ্রমিক ফেডারেশনের সভাপতি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন জানান, গত ১৪ অক্টোবর উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে আসাদুজ্জামানের নেতৃত্বে এলাকায় নাশকতার লক্ষে গোপন বৈঠক চলছিল। পুলিশ সেখানে অভিযান চালিয়ে বিস্ফোরকসহ দুইজনকে গ্রেপ্তার করে। পরে ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় আসাদুজ্জামানসহ ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে।

Be the first to comment on "রামপালে মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার"