শিরোনাম

রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের সিনেট

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করে দেখবে মার্কিন সিনেট। নিরেট ইন্টেলিজেন্স কমিটি এই তদন্ত পরিচালনা করবে বলে জানিয়েছে বিবিসি।

রিপাবলিকান ও ডেমোক্রেটিক নেতারা এই তদন্ত কমিটির ওপর পূর্ণ আস্থা রাখবে বলে জানিয়েছে। এই তদন্তকারী দলটি রাশিয়ার সাইবার বিষয়ক কার্যক্রম পর্যালোচনা করে দেখবে। এই তদন্তের জন্য ওবামা সরকারের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তদন্তকারী দলটির পক্ষ থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রে রাশিয়ার গোয়েন্দা সংস্থার কোনো কার্যক্রম খুঁজে বের করা বেশ কঠিন হবে বলে আমরা বিশ্বাস করি। এই কমিটির মূল লক্ষ্য রাশিয়ার সঙ্গে মার্কিন নির্বাচনে জড়িত কোনো ব্যক্তি যোগাযোগ করেছে কিনা তা খতিয়ে দেখা। প্রয়োজনে বিষয়টি তদন্তের জন্য ব্যক্তি বা সংস্থা বিরুদ্ধে সমন জারি করা হবে।

basic-bank

Be the first to comment on "রাশিয়ার হ্যাকিংয়ের বিষয়টি তদন্ত করবে যুক্তরাষ্ট্রের সিনেট"

Leave a comment

Your email address will not be published.


*