নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলী। এতে ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানিয়েছেন মুক্তিযুদ্ধে আলবদর বাহিনীর তৃতীয় এই শীর্ষনেতা। রবিবার সকালে ৬৮ পৃষ্ঠার এ রিভিউ আবেদন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেন মীর কাসেমের আইনজীবীরা। এতে সর্বোচ্চ সাজার বিরুদ্ধে মোট ১৪টি যুক্তি দেখানো হয়েছে। জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর আইনজীবী ব্যারিস্টার তানভীর আহমেদ আল আমিন রিভিউ আবেদন দাখিলের বিষয়টি জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ০৮ মার্চ মীর কাসেম আলীর মানবতাবিরোধী অপরাধ মামলার সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ।

Be the first to comment on "রিভিউ আবেদন করলেন মীর কাসেম আলী"