শিরোনাম

রিয়ালকে টপকে শীর্ষে বার্সা

নিউজ ডেস্ক : মেসি-নেইমার-সুয়ারেজের দুর্দান্ত পারফরমেন্সে গোল উৎসব করেছে বার্সেলোনা। ঘরের মাঠে কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ‘এমএসএন’ ত্রয়ীর গোলে স্পোর্টিং গিজনের বিপক্ষে ৬-১ জিতে তারা। ফলে রিয়াল মাদ্রিদকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে লুইস এনরিকের শিষ্যরা। প্রথম পর্বে স্পোর্টিংকে তাদের মাঠে ৫-০ গোলে হারিয়েছিল মেসিরা।

ঘরের মাঠে বুধবার রাতে দলকে এগিয়ে দেওয়ার পাশাপাশি একটি গোলও করান মেসি। বার্সেলোনার অন্য দুই গোলদাতা পাকো আলকাসের ও ইভান রাকিতিচ, আরেকটি আত্মঘাতী।

ম্যাচের শুরুতেই দুই মিনিটের ব্যবধানে দুবার স্পোর্টিং-এর জালে বল পাঠায় বার্সেলোনা। নবম মিনিটে হাভিয়ের মাসচেরানোর দারুণ উঁচু করে বাড়ানো বল হেড করে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে জড়ান মেসি।

ব্যবধান দ্বিগুণ করা গোলটি আত্মঘাতী হলেও তাতে দারুণ ভূমিকা নেইমার ও সুয়ারেসের। ২১তম মিনিটে ব্যবধান কমায় স্পোর্টিং। চাভি তরেসের পাস ধরে ডি বক্সে ঢুকে আলভারেসের নেওয়া শট লাগে পোস্টে। ফিরতি বল ফাঁকায় পেয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড কার্লোস কাস্ত্রো। তবে ২৭তম মিনিটে দুর্দান্ত এক ভলিতে গোলরক্ষক কোয়েয়ারকে পুরোপুরি পরাস্ত করে স্কোরলাইন ৩-১ করেন সুয়ারেস।

দ্বিতীয়ার্ধের শুরতে ব্যবধান আরও বাড়িয়ে জয়টাও নিশ্চিত করে ফেলেন পাকো আলকাসের। ৬৫তম মিনিটে গোলের দেখা পান নেইমার। নির্ধারিত সময় শেষের তিন মিনিট আগে স্পোর্টিংয়ের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ইভান রাকিতিচ।

এই জয়ে শীর্ষে ওঠা বার্সেলোনার পয়েন্ট ২৫ ম্যাচে ৫৭। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল।

basic-bank

Be the first to comment on "রিয়ালকে টপকে শীর্ষে বার্সা"

Leave a comment

Your email address will not be published.


*