শিরোনাম

স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

নিউজ ডেস্ক : কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দব ইউনিয়নের বাইটকামারী গ্রামে নিজ বাসা থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে বাসার ভেতর ঘরের দরজা বন্ধ অবস্থায় স্বামী গোলাম হোসেনের (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। স্ত্রী শিল্পী খাতুনের (২৭) লাশ মেঝেতে পড়ে ছিল।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে গোলাম হোসেন ও তাঁর স্ত্রী ঘুম থেকে না ওঠায় মা বাহাতন তাঁদের ডাকাডাকি করতে থাকেন। সাড়া না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ছেলেকে ঝুলন্ত ও ছেলের বউকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর চিৎকারে এলাকাবাসী এসে তাঁদের মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে রৌমারী থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম সাজেদুল ইসলাম জানান, গোলাম হোসেনের মাথায় বঁটির কোপের দাগ রয়েছে। স্ত্রী শিল্পী খাতুনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জিব বের হওয়া অবস্থায় ঘরের মেঝেতে তাঁর লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*