শিরোনাম

লন্ডনে ছুরি নিয়ে হামলায় নিহত ১, আহত ৫ (ভিডিওসহ)

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেন্দ্রীয় এলাকা রাসেল স্কয়ারে এক ব্যক্তির ছুরি হামলায় এক নারী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছেন। বিবিসি জানিয়েছে, বুধবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে ছুরি হামলার খবর জানিয়ে পুলিশ ও অ্যাম্বুলেস কর্মীদের ডাকা হয়।

ঘটনাস্থলে গিয়ে ছয়জন আহতকে পাওয়া যায়; কিছুক্ষণ পর আহত এক নারীকে মৃত ঘোষণা করা হয়। রাত ১০টা ৩৯ মিনিটে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে গ্রেপ্তারের সময় পুলিশ টেইজার গান ব্যবহার করে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে এ ঘটনার সম্পর্ক থাকতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাসেল স্কয়ারের মাঝামাঝি পার্কের বাইরে সাউথাম্পটন রো-তে পুলিশের একটি ফরেনসিক তাঁবু স্থাপন করা হয়েছে। এই এলাকাটি ব্রিটিশ মিউজিয়ামের নিকটবর্তী।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। স্থানটিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিবিসির প্রতিনিধি। আহতদের অবস্থা ও তাদের আঘাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

basic-bank

Be the first to comment on "লন্ডনে ছুরি নিয়ে হামলায় নিহত ১, আহত ৫ (ভিডিওসহ)"

Leave a comment

Your email address will not be published.


*