নিউজ ডেস্ক : পাটগ্রামে সীমান্তের সবুজ ঘাসে ছাপ ছাপ রক্তের দাগ পড়ে আছে। এই রক্ত দেখে ন্ষ্ঠিুর প্রকৃতির মানুষের মনেও মমতাবোধ জেগে উঠবে। এই রক্ত হতভাগ্য এক বাংলাদেশী গরুর রাখালের। তাকে ভারতীয় ২২ অমর ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ মঙ্গলবার ভোরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করে। লাশ টেনে হ্যাচড়ে ভারতে তাদের ক্যাম্পে নিয়ে যায়। পড়ে থাকে শুধু ছাপ ছাপ রক্ত।
যানা যায় মঙ্গলবার ভোরে জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম বঙ্গের বাড়ি গ্রামের আমির হোসেনের পুত্র হয়রত আলী (৩৪) ভারতীয় গরু ব্যবসায়ীর কাছে গরু আনতে যায়।বাংলাদেশের দহগ্রামের ফকির পাড়া সীমান্তের ৯ নম্বর পিলারের ৩৪ সার পিলারের কাছে পৌচ্ছলে খুব কাছে থেকে তাকে গুলি করে হত্যা করা হয়। মৃত দেহটি সকাল ১০ টা পর্যন্ত বাংলাদেশের সীমান্তের নোম্যান্স ল্যান্ডের ওপারে (একশত গজের ভিতর) ভারতের বাগডোকরা নামক স্থানে পড়ে থাকে। ভারতের ২২ বিএসএফ অমর ক্যাম্পের সদস্যরা তাকে হত্যা করে। সকালে টেনে হ্যাঁচড়ে লাশটি নিয়ে যায়।
লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল বজলুর রহমান হায়াতী জানান, বাংলাদেশী নাগরিককে হত্যার ঘটনায় তীব্র ভাষায় নিন্দা জানিয়ে প্রতিবাদ করা হয়েছে। এছাড়াও লাশ ফিরত পেতে পতাকা বৈঠকের আহবান করা হয়েছে। বিএসএফ লাশটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্ত করেছে। পোষ্ট মডেম শেষে লাশ হস্তান্ত করবে বলে জানিয়েছে।
লালমনিরহাট সীমান্ত বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত

Be the first to comment on "লালমনিরহাট সীমান্ত বিএসএফর গুলিতে বাংলাদেশি নিহত"