রফিকুল ইসলাম পিকুল, নড়াইল জেলা প্রতিনিধি: অবশেষে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের গোপাল দত্তর বাড়িতে চাঞ্চল্যকর গরু চুরি মামলার প্রধান হোতা ও সারুলিয়া গ্রামের একাধিক চুরির ঘটনার মাস্টারমাইন্ড মো: ইউছুব শরীফ’র ছেলে মো: রবিউল শরীফকে শনিবার (১৮এপ্রিল) সন্ধা ৭টার দিকে লোহাগড়া থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন ও নড়াইল ডিবি পুলিশের একটি চৌকস টিম নড়াইল সদর উপজেলার সীমাখালী রাসেল সেতুর পূর্ব পাশে যৌথ অভিযান চালিয়ে মামলার প্রধান ও অন্যতম আসামী মো: রবিউল শরীফকে গ্রেফতার করেন। উক্ত চুরির ঘটনায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত রবিউল শরীফ কৌশলে বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন।
উল্লেখ্য, মামলায় পূর্বেই রফিকুল ইসলাম এবং মামুন শেখ নামে দুইজনকে লোহাগড়া থানা পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।
লোহাগড়া থানার সাব ইন্সপেক্টর ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো: তারেক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Be the first to comment on "লোহাগড়ায় গোপালদত্তের বাড়িতে গরু চুরি ঘটনায় প্রধান আসামী রবিউল শরীফ গ্রেফতার"