শিরোনাম

লোহাগড়ায় চেয়াম্যান প্রার্থী আতিকুল ইসলামের ঈদ সামগ্রী বিতরন

লোহাগড়ায় চার’শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন

রফিকুল ইসলাম পিকুল, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি॥ আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল এগারোটার দিকে এড়েন্দা বাসস্ট্যান্ড সংলগ্ন মাদ্রাসা মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়। ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আতিকুল ইসলাম খাদ্য খাদ্যসামগ্রী বিতরণ করেন। সমগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, ১০ কেজি চাল, তেল, আলু, পেয়াজ ও রসুন। উপহার পেয়ে খুশি হন স্বল্প আয়ের মানুষেরা।

এসময় উপস্থিত ছিলেন ভয়েস অফ ইনসাফ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম,
হোমিও চিকিৎসক ইব্রাহিম শিকদার, কালিয়া আলিম মাদ্রাসার উপ-অধ্যক্ষ নওশের আলী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মো. তাফহিম, ফারহান মুমিন, যুবনেতা কায়েস আহমেদ ইসহাক, সরদার শামিম আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম প্রমুখ।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় চেয়াম্যান প্রার্থী আতিকুল ইসলামের ঈদ সামগ্রী বিতরন"

Leave a comment

Your email address will not be published.


*