শিরোনাম

লোহাগড়ায় নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

লোহাগড়ায় নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম পিকুল, লোহাগড়া (নড়াইল): ৮৫ বছর বয়সের খদেজা বেগম, গোসল করতে গিয়ে নিখোঁজের ৫দিন পর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর দুপুরে লোহাগড়া পৌর শহরের সিএন্ডবি ব্রিজের নিচে নবগঙ্গা নদীতে গোসল করতে যান বৃদ্ধা খদেজা বেগম। পানিতে নেমে আর উপরে ওঠেন নাই বলে জানান প্রত্যেক্ষদর্শীরা। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করেও বৃদ্ধার কোন সন্ধান পান নাই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নবগঙ্গার প্রায় ২ কিলোমিটার ভাটিতে উপজেলার খলিশাখালি এলাকায় মরদেহটি ভাসতে দেখে লোহাগড়া থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধার মরদেহ উদ্ধার"

Leave a comment

Your email address will not be published.


*