শিরোনাম

লোহাগড়ায় সড়ক দুর্ঘটোনায় বৃদ্ধের মৃত্যু

লোহাগড়ায় সড়ক দুর্ঘটোনায় বৃদ্ধের মৃত্যু

সালাউদ্দিন রাজন, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে বাসের ধাক্কায় বাচ্চু খান (৭০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর-কালনা মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তার অদুরে এদুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু খান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের মৃত খোরশেদ খান’র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, বাচ্চু খান তার নিজ বাড়ি থেকে লোহাগড়া উপজেলা শহরে কাজের জন্য আসেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় যশোর থেকে আসা একটি যাত্রীবাহী বাস বাচ্চু খানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় বাস এবং চালককে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ।
লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত)অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক ও বাসটিকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাদের হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সড়ক দুর্ঘটোনায় বৃদ্ধের মৃত্যু"

Leave a comment

Your email address will not be published.


*