রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় অপহরণ মামলার পলাতক আসামীকে আটক করার পর স্থানীয় দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামীকে ছিনিয়ে নিয়েছেন । দুর্বৃত্তদের হামলায় লোহাগড়া থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন আহত হয়। আহতদের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার ( ৩০ এপ্রিল) বিকাল ৪ টার দিকে উপজেলার তালবাড়িয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে। ছিনতাইকৃত আসামী উপজেলার তালবাড়িয়া গ্রামের ডাকু শেখের ছেলে ও দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ শেখ । জাহিদ লোহাগড়া থানায় দায়েরকৃত একটি অপহরন মামলার পলাতক আসামী। মামলা নং ০২/১৯। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার এএসআই কবির হোসাইন ও এএসআই তুহিন আক্তারের নেতৃত্বে সংগীয় ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে জাহিদকে আটক করেন। যুবলীগ নেতা জাহিদের আটকের বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে তার সমর্থিত দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী জাহিদকে ছিনিয়ে নেয়। এ সময় দুর্বৃত্তদের হাতে পুলিশের ওই সদস্যরা গুরুত্বর আহত হয়। খবর পেয়ে লোহাগড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আমানুল্লাহ আল বারীসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগড়ায় আসামী ছিনতাই !
লোহাগড়ায় আসামী ছিনতাই!
Be the first to comment on "লোহাগড়ায় আসামী ছিনতাই !"