নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় মেসার্স হাজী ফিলিং স্টেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুর রহমান হিলু’র সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান, সাবেক সাংসদ এ্যাডঃ সাঈফ হাফিজুর রহমান খোকন, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা ইউছুফ আলী, জেলা আ’লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি শিকদার আজাদুর রহমান, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার এসএ মতিন, লোহাগড়া উপজেলা আ’লীগ সভাপতি শিকদার আব্দুল হন্নান রুনু, লোহাগড়া পৌর মেয়র আশরাফুল আলম, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কাজী বনি আমিন, কোটাকোল ইউপি চেয়ারম্যান বিএম হিমায়েত হোসেন হিমু, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ, আ’লীগ নেতা আব্দুল হাই সরদার, ফিলিং স্টেশনের মালিক মুক্ত রহমান প্রমুখ।
লোহাগড়ায় ফিলিং স্টেশনের উদ্বোধন

Be the first to comment on "লোহাগড়ায় ফিলিং স্টেশনের উদ্বোধন"