শিরোনাম

লোহাগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

লোহাগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন

নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্রামের দক্ষিণ পাড়ায় এ খুনের ঘটনা ঘটেছে। নিহত অভিজিৎ ঘোষ (৩৫) মৃত ফটিক ঘোষের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে বড় ভাই সরজিৎ ঘোষের সাথে ছোট ভাই অভিজিৎ ঘোষের মধ্যে কথা কাটাকাটি হয় । এর জের ধরে বড় ভাই সরজিৎ ঘোষ কাতরা দিয়ে ছোট ভাই অভিজিৎকে বুকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। আহত অভিজিৎকে প্রথমে লোহাগড়া হাসপাতালে আনা হলে তার অবস্থার অবনতি হওয়ায় নড়াইল সদর হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে বিকাল ৫ টার দিকে তিনি মারা যান।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম খুনের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। হত্যাকারী সরজিৎ পালাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ভাইয়ের হাতে ভাই খুন"

Leave a comment

Your email address will not be published.


*