নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া পৌরসভার বয়স্ক ভাতা থেকে বঞ্চিত ৮০ বছরের বৃদ্ধ মোকতার শেখ। সে পৌরসভার ৮নং ওয়ার্ডের কচুবাড়িয়া গ্রামের মৃত আনিস শেখে’র ছেলে। বৃদ্ধ চোখে ভালভাবে দেখতেও পান না। ২ ছেলে ও ৩ মেয়েকে নিয়ে মানবেতর জিবন যাপন করছেন তিনি। সামান্য একটু জমি ও ভিটের ওপর টিনের একটি ভাঙ্গা ঝুপড়ি ঘর। বর্ষার দিন এলে ঘরে পানি পড়ে। সারাদিন নিরিবিলি স্বপ্নবীথি পার্কের আশপাশে কাজ করে যা রোজগার করে তা দিয়ে কোন রকম সংসার চলে। এক বেলা খেলে অপর বেলা কাটে কষ্টে। গত শনিবার স্বপ্নবীথি পার্কের সামনে বৃদ্ধ মোকতার শেখ’র সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি আক্ষেপ করে বলেন, ভোটের সময় এলে আমাদের কাছে সবাই আসে এবং খোজ খবর নেয়। ভোট ফুরালে আর কেহ খবর রাখেনা। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবার কাছে তার প্রশ্ন আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবেন? পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কমিশনার বুলবুল ইসলাম জানান, মোকতার শেখ’র নাম অপেক্ষমান তালিকায় রয়েছে বিধায় অচিরেই বৃদ্ধর ভাতার ব্যবস্থা হবে। এ বিষয়ে লোহাগড়া উপজেলা সমাজ সেবা অফিসার শামীম রেজা জানান,এ বিষয়ে আমার জানা নেই, তবে খোজ নিয়ে শীঘ্রই ভাতা যাতে পান তার ব্যবস্থা করা হবে।
লোহাগড়ায় ৮০ বছরেও জোটেনি বৃদ্ধর বয়স্ক ভাতা
লোহাগড়ায় ৮০ বছরেও জোটেনি বৃদ্ধর বয়স্ক ভাতা
Be the first to comment on "লোহাগড়ায় ৮০ বছরেও জোটেনি বৃদ্ধর বয়স্ক ভাতা"