শিরোনাম

শামসুদ্দিনসহ চারজনের মৃত্যুদণ্ড, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে মামলার অপর আসামি আজহারুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল মঙ্গলবার (৩ মে) দুপুরে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন— বিচারপতি মো. শাহীনুর ইসলাম ও মো. সোহরাওয়ার্দী।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন— অ্যাডভোকেট শামসুদ্দিনের ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নাসিরউদ্দিন আহমেদ, রাজাকার কমান্ডার গাজী আব্দুল মান্নান ও হাফিজ উদ্দিন। আসামিদের মধ্যে অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ ছাড়া বাকিরা পলাতক রয়েছেন।

সকাল পৌনে ১১টা থেকে ৬২৮ প্যারাগ্রাফ সংবলিত ৩৩০ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়া শুরু করেন ট্রাইব্যুনাল। যা দুপুর সাড়ে ১২টার দিকে শেষ হয়। এটি মানবতাবিরোধী অপরাধ মামলায় ট্রাইব্যুনালের ২৩তম রায়।

এর আগে ১১ এপ্রিল উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিতআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষামাণ (সিএভি) রাখেন। এরপর রায়ের জন্য মঙ্গলবারের (৩ মে) কার্যতালিকায় রাখা হয়।

শামসুদ্দিন আহমদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। বাকিদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী প্রসিকিউটর আব্দুস শুক্কুর খান শুনানি করেন। এর আগে আসামিদের বিরুদ্ধে একাত্তরে হত্যা, গণহত্যা, আটক, লুণ্ঠন, নির্যাতনের মতো ৭টি মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযাগ আনা হয়। ২০১৫ সালের ১৩ মে পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন ও রেজিয়া সুলতানা চমন।

basic-bank

Be the first to comment on "শামসুদ্দিনসহ চারজনের মৃত্যুদণ্ড, একজনের আমৃত্যু কারাদণ্ড"

Leave a comment

Your email address will not be published.


*